ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সী বাড়ির ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল ১২ ডিসেম্বর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 29

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সী বাড়ি নিবাসী পীরে কামেল মরহুম সিরাজ উদ্দিন (রহ.)-এর ৪৪তম ইছালে ছাওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ২০২৬, রোজ শনিবার, বিকেল ৩টায় আড়ুলী মুন্সী বাড়ি দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মুহাদ্দিস ও উজানীর পীর সাহেবের সুযোগ্য জামাতা মুফতি মাহমুদ হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ঢাকা যাত্রাবাড়ী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুদাররিস মুফতি মাহিবুল্লাহ মাহবুবী।

এ ছাড়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করবেন হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বড়কুল আল-আমিন হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুজাম্মেল হক।

মাহফিলে সভাপতিত্ব করবেন আড়ুলী মুন্সী বাড়ি দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনা শ্রবণ এবং মরহুম পীরে কামেল সিরাজ উদ্দিন (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মাহফিলটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় এন্তেজামিয়া কমিটির পাশাপাশি বাড়ি ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরাও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে মায়ের সঙ্গে আসা ঘুমন্ত শিশুর জন্য ইউএনও’র দোলনা উপহার

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সী বাড়ির ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল ১২ ডিসেম্বর

আপডেট : ০৮:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬