ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়া বাজারে ফুটপাত দখল করে বসছে সিএনজি স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 25

চাঁদপুরের কচুয়া পৌর বাজারের গুরুত্বপূর্ণ ধান বাজার এলাকায় অব্যবস্থাপনা ও যত্রতত্র দোকানপাট বসানোর কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রীজের উপর এক পাশে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড, অপর পাশে বিভিন্ন দোকানপাট থাকায় প্রতিনিয়ত যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ধান বাজারে‌ভ্রাম্যমাণ কাঁচামাল ও মাছের দোকানগুলো এলোমেলোভাবে সড়কের দুই পাশে বসায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, ধান বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে এবং ব্রীজের উপর এক পাশে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড অপর পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান,যার ফলে যানবাহন চলাচলের পর্যাপ্ত জায়গা থাকছে না। ফলে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ, ভ্রাম্যমাণ দোকানগুলোর সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করা এবং সড়ক দখলমুক্ত করা জরুরি।

এদিকে কচুয়া পৌরসভায় মেয়র না থাকায় বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। বাজারের যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এ বিষয়ে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম জানান, তিনি একাধিকবার উদ্যোগ নিয়ে সড়কের ওপর বসানো দোকানপাট অপসারণ করেছেন। কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো দোকান বসানো হচ্ছে। ফলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে না।

তিনি আরও জানান, সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কমাতে কচুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম এবং পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর প্রতি সহযোগিতার আহ্বান জানাবেন।

এবিষয়ে কচুয়া পৌরসভা প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের নতুন এসি ল্যান্ড মাত্র জয়েন্ট করেছেন খুব শীঘ্রই অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করা হবে।

সচেতন মহলের দাবি, কচুয়া বাজারের গুরুত্বপূর্ণ ধান বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। সড়ক দখলমুক্ত করে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে বলে এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের।

ছবি কচুয়া ধান বাজারের ব্রীজের উপর এক পাশে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড অপর পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুলতানাবাদ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চাঁদপুরের কচুয়া বাজারে ফুটপাত দখল করে বসছে সিএনজি স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান

আপডেট : ০৬:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬