ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে মায়ের সঙ্গে আসা ঘুমন্ত শিশুর জন্য ইউএনও’র দোলনা উপহার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 76
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। অফিস চলাকালে মায়ের সঙ্গে আসা এক নারী কর্মচারীর ছোট্ট শিশু টেবিলের ওপর ঘুমিয়ে পড়লে শিশুটির কষ্টের কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে একটি দোলনা উপহার দেন তিনি। তাঁর এমন উদ্যোগে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মানবিক ঘটনাটি ঘটে। জানা যায়, ওই নারী কর্মচারী দাপ্তরিক কাজে ব্যস্ত থাকাকালে তাঁর ছোট্ট শিশুটি ক্লান্ত হয়ে অফিসের একটি টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। বিষয়টি ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেনের নজরে এলে তিনি শিশুটির আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে দ্রুত একটি দোলনার ব্যবস্থা করেন। পরে সেটি শিশুটিকে উপহার হিসেবে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, বাজার পরিদর্শক শফিকুল ইসলাম রুজমনসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
একটি ছোট্ট শিশুর প্রতি এমন আন্তরিকতা ও সহমর্মিতার বিষয়টি উপস্থিত সবার কাছে প্রশংসনীয় হয়ে ওঠে। সংশ্লিষ্টরা মনে করছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; সহকর্মীদের পারিবারিক ও মানবিক প্রয়োজনের প্রতিও সংবেদনশীল হওয়া একজন দায়িত্বশীল কর্মকর্তার ইতিবাচক গুণ।
উল্লেখ্য, ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং জনবান্ধব প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। তাঁর অফিসকক্ষের দরজায় ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ বার্তাটিও সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমানোর একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসা পেয়েছে।
মানবিক এই উদ্যোগের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন হাজীগঞ্জের ইউএনও। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন ছোট ছোট মানবিক উদ্যোগই কর্মক্ষেত্রে আন্তরিকতা, সহমর্মিতা ও জনবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে মায়ের সঙ্গে আসা ঘুমন্ত শিশুর জন্য ইউএনও’র দোলনা উপহার

কর্মস্থলে মায়ের সঙ্গে আসা ঘুমন্ত শিশুর জন্য ইউএনও’র দোলনা উপহার

আপডেট : ০৮:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬