২০ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা উদ্বৃত্ত রেখে চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা,ব্যায় ধরা ৭০ কোটি ৩৭ লক্ষ ,উদ্বৃত্ত দেখানো হয়েছে ২০ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা ।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল আলম সরদার, নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, প্যানেল মেয়র তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর আঃ মান্নান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল আক্তার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ পৌর বাজার ব্যবসায়ী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।
কচুয়া ( চাঁদপুর ) প্রতিনিধি,,




















