ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলে রাখায় ৩২ জন ব্যবসায়ীকে জরিমানা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • 205
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখলে রাখায় ৩২ জন ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক পৃথকভাবে এ জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্নতা সৃষ্টি এবং বাজারের যানজটের অন্যতম প্রধান কারণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
এ সময় ফুটপাত দখল রাখায় বাজারের ৩২ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ৩২টি মামলায় পৃথক পৃথকভাবে নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ১৯টি মামলায় ২৯ হাজার ৫০০ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ১৩টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহৃত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভ্রাম্যমান আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলে রাখায় ৩২ জন ব্যবসায়ীকে জরিমানা – Rknews71

আপডেট : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২