নিজস্ব প্রতিবেদক,,
পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।
গতকাল ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল বের হয়ে পুনরায় সেখানে এসে সমাবেশ করে। উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল ও সদস্য সচিব কাজী জসিম এর নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী’র নেতৃত্বে পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল ও সদস্য সচিব কাজী জসিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবি সুমন, যুগ্ন-আহবায়ক আমিন খান মিন্টু, জুলহাস চৌধুরী, সাইদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম কাজী, মিঠু হোসেন বাবু, মিজানুর রহমান পলাশ, নজরুল ইসলাম সর্দার, জহিরুল ইসলাম জহির, জহির ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, যুগ্ম আহবায়ক শামসুদ্দিন খান, আব্দুল হান্নান তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর, সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সরকার।




















