ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তরুণী মাদক কারবারি গ্রেফতার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • 791
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত তরুণী মাদক কারবারি শিউলী খাতুনকে (১৯) গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
শিউলী খাতুন বাগেরহাট জেলার মংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের শেখ বাড়ির আসাদুল শেখের মেয়ে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বলাখাল বাজার সংলগ্ন টিএন্ডটি অফিস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এএসআই রেজাউল করিম মামুনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় শিউলী খাতুনের কাছ থেকে একটি ট্রলি ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি শিউলী খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদক বিরোধী পুলিশের অভিযান অব্যাহৃত আছে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি এবং তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তরুণী মাদক কারবারি গ্রেফতার – Rknews71

আপডেট : ০৭:৩৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২