ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যৃ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • 92
সৌরভ লোধ (বরুড়া) কুমিল্লাঃ
কুমিল্লার বরুড়ায় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার(১৫ আগষ্ট) বেলা ১১টায় বাড়ির পাশে ধানের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ইলাশ পুর গ্রামের বাসিন্দা।তিনি নার্সারী ব্যবসায়ী নজির মিয়ার বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে হটাৎ একটি শব্দ করে বজ্রপাত শুরু হয়। এ সময় তার শরীরে বজ্রপাতের তাপ লেগে ঝলসে যায় এবং সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খোশবাস সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বরুড়া সরকারী হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন।
পরবর্তীতে বরুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষনা করেন।
খোশবাস সবুজ ছাতা ক্লিনিকের চিকিৎসক ডাঃ জসিম উদ্দিন বলেন, তারা ঘটনার সাথে সাথে আমাদের ক্লিনিকে নিয়ে এসেছিল কিন্তু আমি তার পালস মেপে দেখি সে মারা গেছে। তবুও তাদের শান্তনার জন্য বরুড়া হাসপাতালে পাঠিয়েছি। সে বজ্রপাতের সময়েই মারা গেছে”।
এ বিষয়ে বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন,আমি শুনেছি ইলাশপুর গ্রামের সিদ্দিক মিয়া বজ্রপাতে মারা গেছেন।আমি তার বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে গিয়ে বিস্তারিত জানাতে পারবো”।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বরুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যৃ – Rknews71

আপডেট : ০৪:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২