ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মতলব উত্তরে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • 102

মনিরুল ইসলাম মনির :

একদিনের সফরে চাঁদপুরের মতলব উত্তরে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলায় সফর করার কথা রয়েছে তাঁদের। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এর সফরসূচির বিষয়টি তাঁর একান্ত সহকারি এ্যাড. লিয়াকত আলী সুমন নিশ্চিত করেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সড়ক পথে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টার দিকে ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও বিশেষ অতিথির হিসেবে অনুষ্ঠানে যোগদান করবেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন। দুপুর ১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আজ মতলব উত্তরে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী – Rknews71

আপডেট : ০২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২