শাহরাস্তি প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঐদিন বাদআসর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
বক্তারা বলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলিগ দীর্ঘদিন একটি মহলের কাছে কোনঠাষা হয়ে রয়েছে। আওয়ামীলীগ ক্ষমতা থেকেও হিংসাত্ম ও ষড়যন্ত্র মূলক মামলা হামলা দিয়ে হয়রানির শিকার হচ্ছে। এভাবে একের পর এক মামলা হামলা হতে থাকলে একসময় উপজেলা ও তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী শূন্য হয়ে পড়বে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উদার্থ নেত্রীর প্রতি আহবান জানান শাহরাস্তি আওয়ামী লীগকে বাঁচান। জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে আবারও ক্ষমতায় আনতে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী নিকট আহ্বান জানান আগামী নির্বাচনে আপনি যাকে নৌকা মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করব।আপনি তৃণমূল নেতাকর্মীকে ডেকে নিয়ে যাচাই-বাছাই করে চাঁদপুর-৫ আসন মনোনয়ন দিবেন বলে আমাদের বিশ্বাস। প্রধান অতিথি টেলি কনফারেন্সে তার বক্তব্য বলেন জননেত্রী মাননীয় শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যের বিকল্প নেই তাই সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও শাহনাজ-ইব্রাহিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মামুন আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেকচেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারেফ হোসেন মুশুপাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম ভূঁইয়া মানিক, আওয়ামী লীগ নেতা একে পলাশ মজুমদার, নজরুল ইসলাম, হুমায়ুন কবির হিরো, শাহাদাত হোসেন সাধু, মহসিন পাটোয়ারী, মাহবুব আলম চৌধুরী, রফিকুল ইসলাম রকি, জাকির হোসেন, আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা ইসকান্দার মিয়া সুমন। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদদের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




















