ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক হাছান মাহমুদের মায়ের মাগফেরাত কামনায় ব্যবসায়ী সমিতি | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • 213
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হাছান মাহমুদ ও হাজীগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী আব্দুল লতিফের মা মরহুম সুফিয়া বেগমের আত্মার মাগফেরাত কামনায় মরহুমের কবর যিয়ারত ও দোয়া-মাহফিলে অংশগ্রহণ করেছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে শুক্রবার জুমআর নামাজের পর মরহুম সুফিয়া বেগমের কবর যিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এদিন মরহুম সুফিয়া বেগমের আত্মার মাগফেরাত কামনা করে মধ্য বড়কুল দারুস সালাম জামে মসজিদ ও নিজ বাড়িতে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং কবর যিয়ারত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মোজাম্মেল হক। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে (১৭ আগস্ট) বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে সুফিয়া বেগম (৭০) ব্রেণস্টোক ও বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন জোহরের নামাজের পর জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের মিয়াজী বাড়ির মৃত ফজলুর রহমানের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাংবাদিক হাছান মাহমুদের মায়ের মাগফেরাত কামনায় ব্যবসায়ী সমিতি | Rknews71

আপডেট : ১২:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২