ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 122

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্যক্ত করেছে শাকিল নামে এক বখাটে। গত ১৬ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ইভটিজিং করে ও মাথায় আঘাত করে বখাটে।
পরদিন প্রধান শিক্ষক বরাবর লিখিত করে ওই স্কুলছাত্রী। এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকে হুমকি ধামকি ও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলবে হুমকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি।

স্কুলছাত্রী জানায়, সানকিভাঙ্গা গ্রামের সুরুজ আলীর ছেলে বখাটে শাকিল তাকে সবসময় উত্যক্ত করে। গত মঙ্গলবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় পথরোধ করে বখাটে শাকিল। এসময় তাকে মোবাইল রিসিভ করে না কেন, এ কথা জিজ্ঞেস করে ছাত্রীর মাথায় স্বজোড়ে আঘাত করে বখাটে শাকিল পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রী ও তার পিতা সহ পরিবারবর্গ দৃষ্টান্তমূলক বিচার চান। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম বলেন, মেয়েটি মারধর ও ইভটিজিংয়ের স্বীকার লিখিত অভিযোগ দিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। বর্তমানে আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি দেশে আসলে এ বিষয়ে সর্বোচ্চ বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির মনির হোসেন খানকে হুমকি দিয়েছে স্বপন মল্লিক। মনির হোসেন খান বলেন, ইভটিজিংয়ের বিষয়ে আমরা সুষ্ঠু বিচারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা বুজতে পেরে ওই ইভটিজারের পক্ষ নিয়ে যুবলীগ নেতা স্বপন মল্লিক আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। গত বৃহস্পতিবার দুপুরে দলবল নিয়ে এসেছিল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলবে। আমি এখন আতংকে আছি।

এ ব্যাপারে যুবলীগ নেতা স্বপন মল্লিক বলেন, ইভটিজিংয়ের ঘটনায় মনির হোসেন খানকে হুমকি ধামকি দেই নি। তার সাথে রাজনৈতিক বিরোধিতা আছে, সে বিষয়ে তাকে হুমকি দিয়েছি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর – Rknews71

আপডেট : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২