ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে কোরআন শরীফ উপহারের মধ্যদিয়ে হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী শুরু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 112
জসিম উদ্দিন,ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে একঝাঁক তরুনের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে প্রদানের  মধ্যদিয়ে শুরু হয়েছে।
ইতোমধ্যে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা, খেজুরতলা আইডিয়াল নূরানী মডেল মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে হাইমচরের চর ভৈরবী ইউনিয়নে পাড়া বগুলা শ্বাজলীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সোমবার (২২ আগস্ট) বিকেলে কোরআন শরীফ উপহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, চর ভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহমদ আলী মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল বারেক বকাউল, ইউপি সদস্য দাধন মিয়া প্রধানিয়া, অত্রমাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মাখবুল হোসাইন বুলবুলী, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাক্তার আব্দুল মালেক মিয়াজী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিফাত উল্যাহ, সহকারি অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন।
হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মহিন’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শামছুল ইসলাম রনি’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদস্য জিহাদ হাসান, জুবায়ের হোসাইন, আরিফুর রহমান, জাফর, মহিন প্রমুখ।
হাদিয়া ফাউন্ডেশনের সাগঠনিক সূত্রে জানাগেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ যোগান, করোনা কালিন সময়ে সচেতনতা মূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে আসছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে কোরআন শরীফ উপহারের মধ্যদিয়ে হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী শুরু | Rknews71

আপডেট : ০১:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২