ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দুই কেজি গাঁজা জব্দ – নারী-পুরুষ আটক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • 136

জসিম উদ্দিন:

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মাদক ব্যবসার অভিযোগে নুর মোহাম্মদ প্রকাশে নুরু (৪৮) ও মোসা. তাসলিমা বেগম (২৮) কে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত নুর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অপর আসামী তাসলিমা বেগম একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। আটককৃরা দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপণ সংবাদের খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন’র নির্দেশে উপ-পরিদর্শক বরকত উল্যাহ’র নেতৃত্বে একদল পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে গাব্দেরগাঁও ভোট স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদ নুরুকে আটক করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

একই রাতে উপ-পরিদর্শক মো. একরামুল হক’র নেতৃত্বে একদল পুলিশ এই ইউনিয়নের সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমাকে আটক করে। এসময় তার কাছথেকেও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত দু’জনই দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সচেতন মানুষজন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তাদের দু’জনের বিরুদ্ধে সোমবার (২২ আগস্ট) মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে দুই কেজি গাঁজা জব্দ – নারী-পুরুষ আটক – Rknews71

আপডেট : ০২:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২