মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন করলেন, জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার সকালে তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পরে জেলা প্রশাসক ও পৌর মেয়র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পৌর সভাকক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি পৌরসভার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান পৌরসভার দাপ্তরিক কাজ পরিদর্শন এবং পৌরসভার পরিদর্শন কার্যক্রম বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ হোসেন ও রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মিনু আক্তার ও নাজমুন নাহার ঝুমু উপস্থিত ছিলেন।
এ সময় কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, সাদেকুজ্জামান, বিল্লাল হোসেন, মো. শাহআলমসহ পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




















