ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে চুরি সংঘটিত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • 124

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার রাতের কোন এক সময় অধ্যক্ষের কক্ষসহ ৪টি কক্ষে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অধ্যক্ষ মো. আনোয়ারুল হক জানান, বৃহস্পতিবার অফিস কার্য শেষে তালা দিয়ে বাড়ি চলে যাই। রবিবার সকালে আমি ও আমার অফিস সহকারি মো. নাজমুল আক্তার অফিস কক্ষের তালা খুলে দেখি অফিস সহকারির কক্ষের মালামাল ছড়ানো ছিটানো এবং আলমারীর দরজা খোলা। পরে আমার কক্ষে প্রবেশ করে দেখি ওই কক্ষের অবস্থা একই রকম। তাৎক্ষনিত কচুয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে কচুয়া থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চোরের দল অধ্যক্ষের কক্ষের উত্তর পাশের একটি জানালার কয়েকটি গ্রীল কেঁটে ভীতরে প্রবেশ করে অফিসসহ অধ্যক্ষের কক্ষের ৫টি আলমারীর তালা বিনষ্ট করে। এছাড়া চোরের দল কলেজের শিক্ষক মিলনায়তন ও স্টোর কক্ষের জানালার গ্রীল কেঁটে ভিতরে প্রবেশ করে শিক্ষকদের কেবিনেট ভেঙ্গে মালামাল উলট-পালট করে এবং স্টোর কক্ষের ২টি আলমারী খুলে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজে অধ্যক্ষ বলেন, চোরের দল নগদ অর্থসহ কোন মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে কিনা ভালোভাবে দেখা ছাড়া এ মুহুর্তে বলা যাচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে চুরি সংঘটিত – Rknews71

আপডেট : ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২