ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • 123
জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে  ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি।
  ৩০ আগষ্ট  মঙ্গলবার  বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি ও  ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু পাটোয়ারীর  সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূছ। বিক্ষোভ মিছিলটি সাহী বাজারের বিভিন্ন সড়ক  প্রদর্শন করে ভাওয়াল ঈদগাঁও মাঠের সামনে এসে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন মোল্লার সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক নেতা, সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক  আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন  সাবেক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন,  ফারুক খান, পৌর বিএনপি’র আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী , বিএনপি নেতা নজরুল ইসলাম উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু সহ অত্র ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বিন্দু।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত – Rknews71

আপডেট : ০১:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২