ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে সাড়ে চার বছর বয়সি শিশু ইভার মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 140
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইভা নামের সাড়ে চার বছর বয়সি এক শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মাসুদ হোসেনের মেঝো মেয়ে। তার মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, এদিন দুপুরে বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু নুসরাত জাহান ইভা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকট আত্মীয় মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে নুসরাত জাহান ইভার মা রান্নার কাজে জন্য বাড়ির পাশে পাতা কুড়াতে ও লাড়কি আনতে যান। এ সময় অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানো খেলাধূলা করছিল ইভা। এ সময় খেলাধূলার এক ফাঁকে শিশু ইভা পুকুরের পানিতে ডুবে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নুসরাত জাহান ইভা মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পানিতে ডুবে সাড়ে চার বছর বয়সি শিশু ইভার মৃত্যু – Rknews71

আপডেট : ০৪:৫৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২