ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 145
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি। ৩১শে আগস্ট বুধবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল ও বিএনপি নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া থেকে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হয়ে মেহের রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল বলেন সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। একের পর এক জিনিসপত্রের দাম বাড়ছে অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা জনগণের অধিকার আদায়ে  রাজপথে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য হাসিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা, বিএনপি নেতা সাইফুল ইসলাম রনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল করিম মিনার, সৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহার হোসেন তানভীর, ছাত্রনেতা শাহজাহান সম্রাটসহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা | Rknews71

আপডেট : ০৪:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২