আহসান হাবীব সুুমন :
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের কচুয়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃতু্য হয়েছে । শনিবার সকালে উপজেলার পশ্চিম সহদেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে । নিহত ব্যক্তি সহদেবপুর আলম গাজী প্রধানীয়া বাড়ির আফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩৫) । হত্যা কান্ডের পর থেকে ভাতিজা শরিফ পলাতক রয়েছে । স্থানীয় ও কচুয়া থানা পুলিশ সূত্রে জানাগেছে শুক্রবার জুমার নামাজের পর শরিফ পারিবারিক কলোহের জেরে তাঁর স্ত্রীকে মারধর করতেছিলো ।
শরিফের পিতা নবীর হোসেন বাধা দিলে ঘাতক শরিফ তার পিতার গালে থাপ্পর মারলে পিতা নবীর হোসেনের মূখ দিয়ে রক্ত বের । এ দেখে নবীর হোসেনের ভাই ও শরিফের উকিল শশুর ফারুক প্রতিবাদ জানাইলে তাঁর উপর ক্ষিপ্ত হয়ে শরিফ ছুরি দিয়ে চাচা ফারুককে এলোপাথারী আঘাত করে পালিয়ে যায় । এসময় ফারুককে সঙ্গাহীনঅবস্থায় তুলাপাই বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্নে ভর্তি করালে তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসাপাতালে প্রেরন করে ।
কুমিল্লা নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা হ্রদ রোগ ইন্সিটিউটে নিয়ে যাওয়ার পরমার্শ দেয় ডাক্তার । ঢাকা হাসাপাতালে নেওয়ার পর শনিবার সকাল ৮ টায় ফারুক মৃত্যুবরন করেন । এ ঘটনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান,ভাতিজার হাতে চাচার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,ভাতিজা শরিফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ও ফারুকের লাশ ঢাকা থেকে নিয়ে আনা হলে লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হবে ।




















