ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • 119
খন্দকার আরিফ :
হাজীগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তির ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়ে তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, আমরা যারা বিএনপি করি তারা স্বাধীনতার ঘোষক জিয়ার সেই আদর্শের সৈনিক। তাঁর মত সহমর্মিতার ও সহনশীলতার রাজনীতি করি। গণতন্ত্র মানবতাই আমাদের নীতি। দেশপ্রেমের বুলি আউরিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে পূঁজি করে অনেকেই ক্ষমতায় গিয়ে স্বৈরচারী ও বাকশালী কায়দায় মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে অনিয়ম-দূর্নীতি করে নিজেদের আখের গোছায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমবাজ গণবিরোধী আওয়ামী সরকারকে উৎখাত করে গণতন্ত্র পূনরুদ্ধারের মাধ্যমে জনগণের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠায় শপথ নিতে হবে। পরে কেক কেটে দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।
টোরাগড় স্বর্নকলী কেজি স্কুল মাঠের আলোচনা সভা আরো বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার।
ওই সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ ভুট্টো, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন মো. মজিবুর রহমান মজিব, সদস্য মো. ইকবাল সর্দার, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো, রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান – Rknews71

আপডেট : ০১:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২