ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিলা ইউনিয়নে জেলা পরিষদের সদস্য প্রার্থী হাজী জসিমের মতবিনিময় – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • 218

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক অমল ধর, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।

অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা নাজমুল আহসান নয়ন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেহানা আক্তার, মাহমুদা আক্তার, নার্গিস আক্তার, দুলাল, মাসুম বিল্লাহ্, ইয়াছিন শেখ, রবিউল আলম, মো. হাবিব, মানিক মিয়া, শাহজান, আবুল বাসার ও বিল্লাল গাজী।

মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা মিলন হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজী জসিম উদ্দিন ধারাবাহিকভাবে সকল ইউনিয়ন পরিষদে মতবিনিময় করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বাকিলা ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাকিলা ইউনিয়নে জেলা পরিষদের সদস্য প্রার্থী হাজী জসিমের মতবিনিময় – Rknews71

আপডেট : ১২:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২