ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-১ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 156

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

কচুয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আলী (৩৫) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার বাটঘর মাইজপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার সকালে চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অসীম কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া ছাত্রী ছাউনীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি করে।

এসময় ওই বাসের যাত্রী মো. আলীর কাছ থেকে ৫ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-১ – Rknews71

আপডেট : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২