মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা ৮ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন।
তিনি সকলের দোয়া ও সহযোগিতার কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল,টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম মানিক, আওয়ামীলীগ নেতা আলমগীর কবির পলাশ প্রমুখ।
বিল্লাল হোসেন তুষার জানান বিগত দিনে আমার জীবনে জনগণের সেবা করে আসছি এবং জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। এবার জেলা পরিষদের নির্বাচনের সদস্য পদে বিজয়ী হয়ে শাহারাস্তি উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব চাই।




















