ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 84

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নে বিট পুলিশিং  সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টামটা উত্তর ইউনিয়ন  পরিষদ ও হোসেনপুর বাজার কমিটির যৌথ উদ্যোগে হোসেনপুর বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইবার বুলিং, কিশোর গ‍্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক,জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার কমিটির সমন্বয়ে ৫ নং ওয়ার্ডের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

বিট অফিসার উপ-পরিদর্শক এসআই মাহাদী এবং এসআই রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি। প্রধান অতিথির বক্তব্যে বলেন পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেই কোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।

আমাদের এলাকায় আপনাদের যেকোনো সমস্যা শাহরাস্তি থানা পুলিশ আপনাদের পাশে সর্বক্ষণ সেবা দিয়ে যাবে। কোন ভয় বা সংকচের কারণ নেই।  এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, বাজার কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত – Rknews71

আপডেট : ০৩:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২