ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • 199
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে হাফিজা আক্তার জান্নাত নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজা আক্তার জান্নাত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নের উদীয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. হোসাইনের একমাত্র মেয়ে।
সরেজমিনে জানা যায়, হাফিজা বাসা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মৃত হাফিজার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
হাফিজা আক্তারের মা ফাতেমা বেগম জানান, পারিবারিক কলহের জেরে তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে খাজুরিয়া গ্রামের আরিফ পাটোয়ারীর বিল্ডিং এ বাসা ভাড়া থাকেন।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু – Rknews71

আপডেট : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২