শাখাওয়াত হোসেন শামীমঃ
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন ও সহকারী শিক্ষা অফিসার সুনিল দেউড়ীর যৌথসঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম.মাহবুব-উল আলম লিপন,
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ আব্দুর রউফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,
হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বনিক প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন,
চাঁদপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম,পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির,
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ
হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রান কৃষ্ণা মনা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা কান্ত রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ পৌর যুগ্ন-সাধারন সম্পাদক রাজন সাহা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।




















