ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই জাতি ছিল নির্যাতিত, নিপীড়িত ঘুমন্ত জাতি, বঙ্গবন্ধু এ জাতিকে জাগ্রত করেছেন। —–জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • 155

মোঃ জামাল হোসেনঃ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুদিন ব্যাপী ইতিহাস কথা কয় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী। ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাংগায় থ্রি স্টার কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলের সভানেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে এছাড়াও কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, এই জাতি ছিল নির্যাতিত, নিপীড়িত ঘুমন্ত জাতি, বঙ্গবন্ধু এ জাতিকে জাগ্রত করেছেন। এখন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের আলো দেখাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ কে যখন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন তখন দেশের অগ্রজাত্রাকে থমকে দিতে বঙ্গবন্ধু কে হত্যা করা হয়। এরপর জিয়াউর রহমান দেশে সম্প্রদায়িকতার জন্ম দেয়। ২০০১ সালে জামায়াত বিএনপি ক্ষমতায় এসে আমাদের উপর নির্যাতন চালায়, হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা চালায়। সেই দিনের কথা আমরা ভুলে যাই নাই। আবার তারা অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আপনারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অবু নঈম দুলাল পাটোয়ারী বলেন, জননেত্রী শেখ হাসিনা অসহায়দের কথা বলেন, আমরাও অসহায়দের কথা বলি‌। আমাদের জানতে হবে আমরা কোন লীগ করি। আজকে আওয়ামীলীগ খুঁজে পাইনা। যে দিকে তাকাই ওর লোক তার লোক। আমাদের আদর্শ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ। অন্য দল থেকে যারা এসেছেন তাদের কাউকে কোন পদপদবি দেয়া হবে না। আমাদেরকে কেউ শেখ হাসিনার আদর্শ থেকে সরাতে পারবে না। আগামী সম্মেলন আমরা আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। শেখ হাসিনা যাতে আবারো ক্ষমতায় থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দেশ সংগঠনের সদস্য সচিব শাহাবুদ্দিন মজুমদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা নুরুল আলম বাচ্চু, আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, শাহরাস্তি পৌর সাবেক মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, মোস্তফা কামাল চৌধুরী
বিল্লাল হোসেন তুষার। প্রদর্শনী দেখতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এই জাতি ছিল নির্যাতিত, নিপীড়িত ঘুমন্ত জাতি, বঙ্গবন্ধু এ জাতিকে জাগ্রত করেছেন। —–জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া | Rknews71

আপডেট : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২