মোঃ আরিফুল ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ভবনে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহব্বয়ক এ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ মঞ্জিল হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর থানা যুবলীগের সিনিয়র যুগ্ন আহব্বয়ক মোঃ শিমুল হাসান শামনু,মোঃ তাজুল ইসলাম মিয়াজী,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্ল্যাহ পাটওয়ারী, সাধারন সম্পাদক মোঃ হান্নান মিয়াজী, সদর থানা যুবলীগের আহব্বয়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির কিশোর,আবুল হাসানাত নয়ন,মোঃ ফারুক হোসেন বেপারী,সেলিম মাল,মোল্লা শাহজাহান, এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর রেজা রনি,পিএম কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক তালুকদার,ইউনিয়ন যুবলীগের সদস্য রাজু মাল,কল্যানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বয়ক এসএম সুমন হাওলাদার,মোঃ জসিম বেপারী,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহব্বয়ক মোঃ আরিফ তালুকদার প্রমুখ।এছাড়াও অনুষ্টান শেষে উপস্থিত লোকজন ফরক্কাবাদ বাজারে এক বিশাল মিছিল বের করে।




















