ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা পোস্ট অফিসের সংস্কারকৃত ভবনের উদ্বোধন – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 204
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলা পোস্ট অফিসের নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার বিকালে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংস্কারকৃত নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ ডাক বিভাগের কুমিল্লা অঞ্চলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার কাঞ্চন সাহা, ডাক জীবন বীমা চাঁদপুরের পরিদর্শক মোবাশ্বেরা আজমীন, পোস্ট অফিস চাঁদপুর ও হাজীগঞ্জ উপ-বিভাগের পরিদর্শক ফারুক খাঁন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পোস্ট মাস্টার শাহ্ এমরান।
হাজীগঞ্জ উপজেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার ও পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের বৃহত্তর কুমিল্লা জেলার সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর কুমিল্লা জেলার সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম।

এ ছাড়াও শাহরাস্তি উপজেলা পোস্ট মাস্টার মজিবুর রহমান, ইডিএ কর্মচারী ইউনিয়নের চাঁদপুর জেলা সাধারন সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাজীগঞ্জ পোস্ট অফিসের পুরাতন ও জরাজীর্ণ ভবনের সংস্কার করে একটি দৃষ্টিনন্দন ভবনের রুপান্তির করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা পোস্ট অফিসের সংস্কারকৃত ভবনের উদ্বোধন – Rknews71

আপডেট : ১২:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২