শাখাওয়াত হোসেন শামীম :
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
শনিবার ও রবিবার পৌরসভার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়, সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইন শৃংখলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, ধর্ম যার যার কিন্তুু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি।
তিনি আরও বলেন, পৌর এলাকায় সকল মন্ডপে সার্বিক নিরাপত্তার জন্য মন্ডপের চারপাশে সি সি ক্যামেরা দেয়া হয়েছে। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আমি ও আমার পৌর প্রশাসন তৎপর রয়েছে।
পরিদর্শন শেষে প্রতিবছরের ন্যায় ৯ নং ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ আজাদ হোসেন মজুমদারের নিজস্ব উদ্যোগ দুটি সি সি ক্যামেরা, ৫০ জনকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ আজাদ হোসেন মজুমদার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী কবির হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম,হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, আলীগঞ্জ পিটিআই এর সাবেক শিক্ষক আবুল কাশেম,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।




















