ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রধানীয়া আর নেই | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • 560
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স ফারুক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী ও হাটিলা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) মো. ওমর ফারুক প্রধানীয়া মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মো. ওমর ফারুক প্রধানীয়া হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, কয়েকদিন পূর্বে মো. ওমর ফারুক প্রধানীয়া হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সবশেষ তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান।
শুক্রবার মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন হাজীগঞ্জ বাজারের স্যানেটারি মালামালের ব্যবসায়ী ছিলেন।
এছাড়াও মরহুম ওমর ফারুক প্রধানীয়া হাটিলা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসাবে টানা ৫ বছর দায়িত্ব পালন করেন।
এদিকে ওমর ফারুক প্রধানীয়ার মৃত্যুতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রধানীয়া আর নেই | Rknews71

আপডেট : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২