শাখাওয়াত হোসেন শামীম,,:
তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে হাজীগঞ্জের ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৮ অক্টোবর) বিকালে
৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মোক্তার আহমেদ আবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের
যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রধানিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সোহাগ মজুমদার,বিশিষ্ট সাংবাদিক আবুল বাসার মজুমদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস এম রাসেল মজুমদার,
৯ নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন মেন্তুু, সাবেক ছাত্রলীগ নেতা হামিম হাজী, প্যানেল চেয়ারম্যান সোহেল প্রধানিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জলিলুর রহমান প্রমুখ।




















