ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • 92
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে প্রথম শ্রেণি ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়াসহ ২ শিশুকে ধর্ষণের অভিযোহে মো. খলিলুর রহমান (৪৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার রাতে থানায় ২টি পৃথক মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলা নং ৯ ও ১০।

ভূক্তভোগি পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের শিকার দুই শিশু কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের কালোচোঁ গ্রামের সেকান্দার আলী বাড়ীর  স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়ীতেই ছিল। এ সুযোগে মো. খলিলুর রহমান গত ১ অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সি শিশুকে বাড়ির পাশে কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

এরপর গত ৭ অক্টোবর একই বাড়ীর প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছর বয়সি শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে অপর এক বাড়ীর পাশে মাটির ঢেলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে ৫ টাকা হাতে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার রাতে মো. খলিলুর রহমানকে আটক করে। এরপর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ থানায় ২নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেছে। শিশুদের মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ – Rknews71

আপডেট : ০৪:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২