মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটুর (৪০) মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি এক শোকবার্তায় মরহুম হাবিবুর রহমান হিটু এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও হাবিবুর রহমান হিটুর মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে ১০ অক্টোবর বিকাল ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হাবিবুর রহমান হিটু শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি একজন নিরলস পরিশ্রমী,নিবেদিত ছাত্রলীগ নেতা ছিলেন পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও খেলাধুলাসহ নানামূখী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।
আগামিকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম হাবিবুর রহমান হিটু ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ৬ মাস বয়সী এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।




















