ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের জন্মদিনে কেক কাটা ও শুভেচ্ছার ঢল – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • 111

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর জন্মদিন ছিল ১৪ অক্টোবর। তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ, সুখী সমাজ ও সাংবাদিকদের শুভেচ্ছার ঢল নামে। সকলেই বিভিন্ন ভাবে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে জন্মদিন উপলক্ষে ১৪ অক্টোবর সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান উদযাপন হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, জন্মের পর মানুষের মৃত্যু নিশ্চিত। যেকোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। তাই মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি তিনি এখনো আমাকে সুস্থ রেখেছেন। তিনি আরও বলেন, আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমাকে মানুষের ভালবাসার প্রতি কৃতজ্ঞ হয়ে রইলাম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, অ্যাড. লিয়াকত আলী সুমন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর নবী খান, মসরুল খান তামিম, মহসিন মিয়া, সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাছান, সাইদুল ইসলাম বিজয়, জেলা ছাত্রলীগ সদস্য এরফান আহমেদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সাংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের জন্মদিনে কেক কাটা ও শুভেচ্ছার ঢল – Rknews71

আপডেট : ০১:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২