ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভুট্ট’সহ ৬ জুয়াড়ী আটক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 130
হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভাধীন ১০নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামে সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টর বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্ট, একই গ্রামের আবু তাহেরের ছেলে হাছান ইমাম মানিক, মো. ছিদ্দিকের ছেলে খোকন, মৃত আমিন মিয়ার ছেলে ইয়াছিন, আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান ও মনু মিয়ার ছেলে দুলাল।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জুয়াড়ীকে আটক করেন উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি বলেন, মাদক, জুয়াসহ যেকোন অসামাজিক কার্য-কলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভুট্ট’সহ ৬ জুয়াড়ী আটক – Rknews71

আপডেট : ০৩:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২