ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতের মৃতদেহ ধানমন্ডি লেকেরপাড় থেকে উদ্ধার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • 308

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ির শাহাদাত হোসেন মজুমদার নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ২০ গজ দূরে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি  উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ি।তার ২ ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

রোববার (২৩ অক্টোবর) ভোরে রবীন্দ্র সরোবরের পাশ থেকে শাহাদাত হোসেন মজুমদারের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালো গেন্জি ও চশমা পরা একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ভোরে লেকপাড়ে হাঁটতে আসা মানুষরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোজ সন্ধ্যায় লেকে হাঁটতে বের হতেন শাহাদাত। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে নয়টার দিকে লেকপাড়ে তার এক আত্মীয়ের সাথে দেখা হয় তার। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহাদাতের। পরে পুলিশের মাধ্যমে খুন হওয়ার কথা জানতে পারেন পরিবারের লোকজন।

প্রাথমিকভাবে শাহাদাত ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তার কাছে থাকা মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাহাদাতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতের মৃতদেহ ধানমন্ডি লেকেরপাড় থেকে উদ্ধার – Rknews71

আপডেট : ০২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২