শাখাওয়াত হোসেন শামীম,,
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ সভাপতিত্বে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ,আলোচনা সভা, দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীর সম্মুখে হযরত মুহাম্মদ(স) এর জীবন ও কর্মের উপর এবং কোরান ও হাদিসের আলোকে বক্তব্য প্রদান করেন।
এসময় অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) কে আল্লাহ তায়ালা মনবতার শিক্ষক হিসেবে প্রেরণ করেন। তিনি এমন সময় প্রেরিত হন,যখন সমগ্র আরব রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত ছিল। যে সমাজে মানুষের কোন প্রকার অধিকার ছিল না, নারীদের কোন সমাজিক মর্যদা ছিল না। ঠিক এমন সময় আল্লাহ তায়ালা তাঁকে মানব জাতির পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং এমন এক কিতাব ও ধর্ম তাঁর ওপর অবর্তীর্ণ করা হয় যা সমগ্র বিশ্বের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথই আমাদের জন্য আদর্শ। তাঁর বৈশিষ্ট্য আমাদের মাঝে ধারণ করতে হবে, লালন করতে হবে। সমাজ, এলাকা, দেশ ও বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে বিশ্বশান্তির অগ্রদূত রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরন ও অনুকরণের কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয়, বিনয়ী ও নম্র ব্যক্তিত্ব। তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার। তিনি পিতা-মাতা, ছাত্র-শিক্ষক, স্বামী-স্ত্রী, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সবার অকৃত্রিম শিক্ষণীয় আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর দেখানো পথ ও মত অনুসরণ ও অনুকরণ করলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো।
বাংলা বিভাগের প্রভাষক মো: মাসুদুর রহমানের সঞ্চলানায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মো: সেলিম, গ্রন্থাগার প্রভাষক মো: ফয়েজ আহাম্মদ,সহকারী শিক্ষক শেখ মো: মিজানুর রহমান, কলেজ ইমাম মো: হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যা, সহকারী অধ্যাপক মোরশেদ আলম মজুমদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া প্রমুখ।
বক্তব্য শেষে দেশ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মো: মফিজুর রহমান। তিনি মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















