ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • 114

জামাল হোসেন :

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র ‘ এই শ্লোগানে চাঁদপুরের শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে শাহরাস্তি মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  মেহের কালিবাড়িতে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ্যাডঃ ইলিয়াস মিন্টু, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবীর, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, থানার উপ-পরিদর্শক মোঃ রোকনউদ্দিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা – Rknews71

আপডেট : ০২:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২