ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পধরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 201
শাখাওয়াত হোসেন শামীম ।।
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও স্বপন কুমার পাল, দাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠু, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার ও শামছুজ্জামান মুন্সী।
সহকারী অধ্যাপক তোহিদা আক্তারের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. সেলিম, নাজমা আক্তার, মোরশেদ আলম মজুমদার, মো. বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, মো. সেলিম পাটওয়ারী, প্রভাষক ইফতেকার আলম।
এসময় বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুনতাহা, মোহাম্মদ জুনায়েদ হোসেন, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে রঞ্জিতা পাল। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অধিকারী চারজনকে পুরস্কার প্রদান করা হয়।
এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মাহী আক্তার। এসময় পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মো. ইসহাকসহ সকল শিক্ষক ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পধরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত | Rknews71

আপডেট : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২