শাখাওয়াত হোসেন শামীম,, :
হাজীগঞ্জ পৌরসভাধীন ১ নং ওয়ার্ডে অবস্থিত বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ নভেম্বর) বুধবার দুপরে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে এ আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, বলাখাল জেএন স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খোদেজা আক্তার, বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, নুরজাহান আক্তার, প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, সহকারি প্রভাষক নুর মোহাম্মদ, মো. আবদুল শাহীন, মো. কামাল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ইব্রাহীম খলিল, গীতাপাঠ করেন স্মৃতি চক্রবর্তী।
আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের উত্তোরণ কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।




















