কবির আহমেদঃ
হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নরে ঐতিহ্যবাহী দেশগাঁও ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিদায় সংবর্ধনা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২ নভেম্বর বুধবার সকালে অত্র কলেজের হলরুমে সুশৃঙ্খল ও শান্তিপূর্পণ পরিবেশে পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল কবির।
অনুষ্ঠান সঞ্চালন করেন,ইংরেজি প্রভাষক চন্দ্রা রাণী সাহা।
অনুষ্ঠানে বিশোষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল মান্নান, ইংরেজি প্রভাষক মোঃ আকবর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,উম্মে কুলসুম এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,একাদশ শ্রেণির আয়শা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় এবং বাংলাদেশ সহ বিশ্বের সুখ,শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া ও বিশেষভাবে মোনাজাত করা হয়।




















