হাইমচর প্রতিনিধিঃ
আগামী ২৮ নভেম্বর হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলা যুবলীগ সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও চরভৈরবী ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান মরহুম জালাল চোকদারের ছেলে জুবায়ের হোসেন শিমুল। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গনসংযোগ, উঠান বৈঠক করছেন।
জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন। এ সময় এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগন ও নেতাকর্মীরা আগামী নির্বাচনে জুবায়ের হোসেন শিমুলকে ঘিরেই নৌকার বিজয়ের স্বপ্ন দেখেন। তাদের দাবি এবার আমরা জুবায়ের হোসেন শিমুলকেই নৌকার মাঝি হিসাবে দেখতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির ভূইয়া, সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।




















