৬ নভেম্বর রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্ধন এবং বটতলায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।
চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তবা রাখে-উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল।
উল্লেখ্য, ৩ নভেম্বর স্কুলে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির দ্বন্ধের তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে এসএমসি’র সভাপতি মহিউদ্দিম জামান ও তার সমর্থিত লোকজনরা প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছবি ক্যাপশনঃ মতলব উত্তরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।




















