মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব ও নব-নিমিত ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর রোববার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন, চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন ও সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ফেরুয়া বাজার হইতে সূচিপাড়া দক্ষিণ ইউপি সড়কে-রাগৈ মৌলভী বাজার সংলগ্ন খালের উপর ব্রিজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং
সেক্টর কমান্ডার, মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উওম, এমপি।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা
বির্নিমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লর্ক্ষে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্রলক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো।
সকল শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠান গুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। তিনি বলেন আমি বেঁচে আছি, মানুষের কল্যানে কাজ করার জন্য। আমার জীবনের শেষ দিনগুলো মানুষের কল্যানে উৎসর্গ করেছি। শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসন্মত উন্নত শিক্ষায় গড়ে তুলতে হবে। শুধু দেশপ্রেম নয়, মানুষ প্রেমে উদ্বুর্দ্ধ করতে হবে।
আমি চাই আগামী প্রজন্ম নিরাপদে বেড়ে উঠুক আমরা আগে যখন এলাকায় আসতাম তখন কোন রাস্তা ছিল না কাঁচা রাস্তা দিয়ে অনেক দূর কষ্ট করে বিভিন্ন এলাকায় যেতে হতো এখন আর কাঁচা রাস্তা খুঁজি পাওয়া যায় না, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই উন্নয়ন করতে সক্ষম হয়েছি। শাহরাস্তি- হাজীগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে, এখন লেখাপড়া উন্নতি করতে হবে। সরকারের সুযোগ-সুবিধা কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আমরা উন্নয়ন করে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ, পৌর মেয়র হাজী আবদুল লতিফ,
উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, যুগ্ন-সম্পাদক ও সুচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভুইঁয়া, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান,সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান জোবায়ের কবির বাহাদুর,
উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম. আনোয়ার পৌর, উপজেলা যুবলীগ আহবায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, পঞ্চনগর আইডিয়াল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক রহমত উল্লাহ, বি এস সি, সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















