ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠত্বের সব পুরস্কার এলো হাজীগঞ্জ থানায় – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • 295
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুর জেলা পুলিশের অক্টোবর-২০২২ইং মাসের শ্রেষ্ঠ সার্কেল (হাজীগঞ্জ সার্কেল) ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সহ শ্রেষ্ঠত্বের সব পুরস্কার এলো হাজীগঞ্জ থানায়। মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মামনা ক্রেস্ট তুলে দেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনের উপস্থাপনায় এদিন পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত অক্টোবর মাসে সফলতা অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যের মাঝে পুরস্কার ও সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।
জানা গেছে, অক্টোবর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম।
এদিন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। এরপর তিনি অক্টোবর মাসের শ্রেষ্ঠ ও ভালো কাজের স্বীকৃতি সরূপ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠত্বের সব পুরস্কার এলো হাজীগঞ্জ থানায় – Rknews71

আপডেট : ০৩:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২