ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি লিপন, সম্পাদক সুজন – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • 192
মোহাম্মদ হাবীব উল্যাহ্, :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী হিসাবে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে হায়দার পারভেজ সুজন নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক পদে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পে যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ্ আখন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবুর রহমান ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস ছাত্তারের উপস্থাপনায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাওলানা মো. ফয়সাল আহমেদ, গীতা পাঠ লিটন পাল এবং শোক প্রস্তাব পাঠ করেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সদস্য খালেদুর রব মিঠুসহ অন্যান্য অতিথিবৃন্দ, উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন। তিনি যুবলীগের পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি লিপন, সম্পাদক সুজন – Rknews71

আপডেট : ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২