ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো উপজেলা পরিষদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • 287
মোহাম্মদ হাবীব উল্যাহ্  ll
হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, সরকারি কর্মকর্তাদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাইদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াত করেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান মিলন, গীতা পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। এ সময় সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ফেনী জেলায় বদলী হয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো উপজেলা পরিষদ

আপডেট : ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২