ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.৮৫%,জিপিএ ৫ পেয়েছে ৪৬৭ জন-Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • 180
কবির আহমেদ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সোমবার (২৮ নভেম্বর) ঘোষিত সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড  সারাদেশব্যপী একযোগে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সারাদেশের ন্যায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুর জেলার  হাজীগঞ্জে উপজেলায়  এসএসসিতে শতভাগ পাশ করেছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও জিপি এ ৫ পেয়েছে ৪৬৭ জন।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৩ হাজার ৫শ ৭০জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৩শ ৮৬ জন। পাশের হার ৯৪.৮৫%। এর মধ্যে জিপি এ ৫ পেয়েছে ৪৬৭ জন, এ পেয়েছে ১২শ ৫ জন, এ মাইনাস পেয়েছে ৬৭৪ জন, বি গ্রেড পেয়েছে ৫শ ৯৩ জন, সি গ্রেড পেয়েছে ৪২৩ জন ও ডি গ্রেড পেয়েছে ২১জন।
এবারের প্রকাশিত ফলাফলে উপজেলায শতভাগ পাস ও জিপিএ ৫  শীর্ষস্থান অর্জন করেছে  হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলায শতভাগ পাস ও জিপিএ ৫  দ্বিতীয় স্থান অর্জন করেছে  হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ট কলেজ।
এছাড়াও সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও রামপুর আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে।
সর্বোচ্চ ১২৮ জন জিপিএ ৫ পেয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ট কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৬৯জন।
উপজেলা শিক্ষা অফিস সৃত্রে জানা যায়, উপজেলার সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয় ও মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে কেউ জিপিএ ৫ পায়নি। উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে কম পাশের হার রামপুর উচ্চ বিদ্যালয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.৮৫%,জিপিএ ৫ পেয়েছে ৪৬৭ জন-Rknews71

আপডেট : ০৩:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২